Web Analytics

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে থানায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন এলাকা থেকে ২৬ বছর বয়সী রিয়াজ ফকিরকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে বলে দাবি পুলিশের। থানায় নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

থানার ওসি মো. মাসুদ খান জানান, রিয়াজ ফকির জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় হামলার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।