Web Analytics

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আজ শনিবার চট্টগ্রামের লালদিঘী ময়দানে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ২টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের জনগণকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সূত্র জানায়, জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় কার্যকরের দাবিতে গত ৩০ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক ও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। ঈদের আগে ১৬ মে রাজশাহীতে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আজ চট্টগ্রামে দ্বিতীয় সমাবেশ হচ্ছে। পরবর্তী সমাবেশগুলো খুলনা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেটে অনুষ্ঠিত হবে এবং অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে।

এছাড়া সীমান্ত হত্যা ও পুশইনের চেষ্টার প্রতিবাদে জোটটি শুক্রবার সীমান্ত এলাকায় বিক্ষোভ করেছে এবং সোমবার ঢাকায় প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।