Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২০১৯ সালের ডাকসু নির্বাচনের প্রায় সাত বছর পর মো. রাশেদ খাঁনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ঘোষণা করেছে। সোমবার, ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে ২০১৯ সালে নির্বাচিত জিএস গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

সিন্ডিকেট সূত্র জানায়, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্তে তাঁর ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হয়। পরে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। ছাত্রত্ব বাতিলের পর তাঁর ডাকসুর জিএস পদও বাতিল করা হয়।

এরপর ২০১৯ সালের নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খাঁনকে সিন্ডিকেট জিএস ঘোষণা করে। ওই বছরের ১১ মার্চের নির্বাচনে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়ী হন এবং রাশেদ খাঁন পান ৬ হাজার ৬৩ ভোট। জিএস ঘোষণার পর রাশেদ খাঁন উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।