Web Analytics

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েড’স লিস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অবরোধ পরিকল্পনা ঘোষণার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। ঘোষণার পরপরই প্রণালিতে চলাচলরত জাহাজগুলো থেমে যায় এবং কিছু জাহাজ দিক পরিবর্তন করে ফিরে যেতে শুরু করে। এর আগে রোববার পর্যন্ত সীমিত আকারে হলেও তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজ চলাচল করছিল।

লয়েড’স লিস্ট আরও জানায়, শনিবার কিছুটা বৃদ্ধি পেয়েছিল জাহাজ চলাচল, কারণ সম্ভাব্য যুদ্ধবিরতির সুযোগে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজগুলো উপসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে মার্কিন অবরোধ ঘোষণার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় এবং বর্তমানে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত দুটি জাহাজ, যেগুলো প্রণালি ছেড়ে যাচ্ছিল, সেগুলোও ফিরে গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।