Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সোমবার বিকেলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখের দৃষ্টি হারানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে এই মানববন্ধনে রাজনৈতিক নেতা, রেলওয়ে পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন।

বক্তারা জানান, গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পাথরে শ্যামল চন্দ্র দাস গুরুতর আহত হন। পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিলেও তার চোখটি রক্ষা করা যায়নি। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়ে যাওয়ায় অনেক যাত্রী আহত হচ্ছেন।

বক্তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং আহত আইনজীবীর পাশে দাঁড়াতে রেলওয়ে পুলিশ ও সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক সংগঠনগুলোকে উদ্যোগ নিতে অনুরোধ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।