বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন। জেলার ১৮৬টি কেন্দ্রেই তিনি একক আধিপত্য বজায় রাখেন। গত রাত ১২টায় বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের এস এম সুজা উদ্দিন পান ২৬ হাজার ১৬২ ভোট। হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ পান ৪৭১৮ ভোট এবং লাঙ্গল প্রতীকের আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ পান ২৪৩৫ ভোট।
তবে এই জয়ের পাশাপাশি নির্বাচনে বিপুলসংখ্যক ‘না’ ভোট পড়া স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। ১৮৬টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘না’ ভোট পড়েছে ৯০,১৫৬টি, যেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১,৪১৭টি। সারাদেশে ‘হ্যাঁ’ ভোটের প্রবণতার বিপরীতে বান্দরবানে কেন ‘না’ ভোটের আধিক্য দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়টি এখন জেলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।