Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক শক্তি বৃদ্ধি রাশিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। পুতিন জানান, পারমাণবিক সক্ষমতা উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে, কার্যকর কৌশলগত প্রতিরোধ শক্তি বাড়াবে এবং বিশ্বে শক্তির ভারসাম্য বজায় রাখবে।

ভাষণে পুতিন রাশিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সব শাখা উন্নত করা হবে, যাতে তারা যেকোনো কঠিন পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। এ মাসের শুরুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিউ স্টার্ট চুক্তি’র মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি।

রাশিয়া জানিয়েছে, তারা কৌশলগত পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে, যদিও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।