Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন পর্যন্ত কেউ খামেনিকে দেখেনি এবং তিনি ক্যামেরার সামনে না এসে লিখিতভাবে প্রথম বিবৃতি দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, তিনি শুনেছেন খামেনি হয়তো বেঁচে নেই, আর যদি বেঁচে থাকেন, তবে দেশের জন্য বুদ্ধিমানের মতো কাজ করা উচিত, যা হলো আত্মসমর্পণ।

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে কাউকে সমর্থন করেন কি না— এমন প্রশ্নে ট্রাম্প কোনো নাম উল্লেখ করেননি। নতুন নেতার অনুপস্থিতি এবং নেতৃত্ব পরিবর্তনের প্রেক্ষাপটে ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

খামেনির শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।