Web Analytics

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিদিন ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজ করছেন। শনিবার (৩০ মে) কুমিল্লার বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস।

মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক থেকে প্রায় ছয় লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে, যার ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তিনি জনগণকে আহ্বান জানান, প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, তার জন্য দোয়া করতে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চারটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরামর্শ ও ওষুধ প্রদান করেন। আয়োজকরা জানান, অসচ্ছল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ধারাবাহিকভাবে ১৬টি ইউনিয়নে এ কার্যক্রম চালিয়ে যেতে তাদের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।