দেশের রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য নাশকতা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে বিএনপি পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে। দলীয় সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টিমটি গঠিত হয়েছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখা, নেতাকর্মীদের সক্রিয় করা, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় দুর্বলতা ও অভ্যন্তরীণ বিরোধ চিহ্নিত করা।
টিমে আছেন যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। তাদের সার্বিক সহযোগিতা করছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিশেষ টিম খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। রিজভী বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় হয়েছে এবং এ কার্যক্রম চলবে। নেতাকর্মীদের উসকানিতে না পড়তে, আইন নিজের হাতে না নিতে এবং সন্দেহজনক বা অপরাধমূলক তৎপরতার তথ্য যাচাই করে প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।