Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, সরকার যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি বলেন, অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে উল্লেখ করে বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার ও দুর্নীতির প্রেক্ষাপটে জনগণকে স্বস্তি দিতে সরকার চেষ্টা করছে। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পর কোনো পণ্যের দাম বাড়েনি। বাজেটের লক্ষ্য ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিন ধাপে অর্থনীতিকে সাজাতে সরকার কাজ করছে। উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে এবং জনগণের কল্যাণে জনগণের অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।