রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কার্যক্রমটি শুরু হয়। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে।
এই পরীক্ষার সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবার পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছিল।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবতার আরও কাছাকাছি পৌঁছেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।