Web Analytics

দাতাদের ব্যাপক অর্থায়ন কাটছাঁটের কারণে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। জেনেভাভিত্তিক সংস্থাটি বলেছে, তহবিল কমতে থাকায় বিশ্বের প্রধান শরণার্থী এলাকাগুলোতে সহায়তা ও সুরক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

ইউএনএইচসিআর ২০২৪ সালে ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অনুদান পেলেও ২০২৫ সালে তা কমে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমেছে। অথচ সহায়তার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। চলতি বছরে শরণার্থীদের সুরক্ষায় সংস্থাটির অন্তত ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন ছিল, তবে জুলাই পর্যন্ত পাওয়া গেছে ৩২ শতাংশ বা ২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ১১ কোটি ৭৮ লাখ। এর মধ্যে ইউএনএইচসিআরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে ৩ কোটি ৫৬ লাখ শরণার্থী, যাদের দুই-তৃতীয়াংশ ভেনেজুয়েলা, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান ও সুদানের নাগরিক। অর্থসংকটে ২০২৫ সালে সংস্থাটি প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা মোট জনবলের এক-চতুর্থাংশের বেশি এবং শরণার্থীদের স্বাবলম্বী করার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।