Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা ও ডিজিটাল ইকোনমিসহ মোট ১৭টি এমওইউর মধ্যে এটি অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে কাঁঠাল রপ্তানির প্রক্রিয়া আনুষ্ঠানিক অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের মে মাসে চীন প্রথমবার বাংলাদেশের কাঁচা আম আমদানি শুরু করার সময় থেকেই তারা কাঁঠাল আমদানিতে আগ্রহ দেখিয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম কাঁঠাল উৎপাদনকারী দেশ হলেও বৈশ্বিক বাজারে অংশগ্রহণ খুবই কম। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল আমদানিকারক, যারা মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে সরবরাহ নেয়। চীনের বাজারে প্রবেশের সুযোগ বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদেরা। তবে পণ্যের মান, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে সক্ষমতার অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, চীনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও সরকারি বিনিয়োগ বাড়লে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। পাশাপাশি তারা স্থানীয় চাহিদা ও পুষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।