Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন হামলা হলে দ্রুত, কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার পার্লামেন্ট অধিবেশনে তিনি এ হুঁশিয়ারি দেন বলে প্রেস টিভি জানিয়েছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের এত দিনে বোঝা উচিত ছিল যে ‘আনুপাতিক জবাব’ দেওয়ার দিন শেষ হয়ে গেছে। আগ্রাসনকারীর ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযানে চালানো হামলাকে তিনি কেবল শুরু হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো বার্তাটি না পেয়ে থাকলে দেরি হওয়ার আগেই তাদের বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে। ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব এখন দ্রুততর, কঠোরতর ও বেদনাদায়ক হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে পূর্বপ্রস্তুতিমূলক অভিযানের নীতি গ্রহণ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।