Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার ৮১ বছর বয়সে মারা গেছেন। মার্কিন গণমাধ্যম পারিবারিক এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তবে কোথায় বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মুলার মারা গেছে, এতে তিনি খুশি, কারণ মুলার আর নিরীহ মানুষদের ক্ষতি করতে পারবে না। এএফপি ওয়াশিংটন থেকে এই তথ্য জানিয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার কয়েকদিন আগে মুলার এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং টানা ১২ বছর এই পদে ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয় ট্রাম্পের নির্বাচনী প্রচারে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তের জন্য। প্রায় দুই বছর তদন্ত চালিয়ে তিনি ট্রাম্পের ছয় সহযোগীসহ ৩৪ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনেন।

মুলার চার দশকের বেশি সময় সরকারি দায়িত্ব পালন করেন এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রেসিডেন্টদের অধীনে কাজ করেন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ এই সাবেক মেরিন কর্মকর্তা তার পেশাদারিত্ব ও কঠোর কর্মসংস্কৃতির জন্য পরিচিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।