চট্টগ্রামে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোটসহ মো. মহিউদ্দিন প্রকাশ নামে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। মহিউদ্দিন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ঘড়াভাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট আফমী প্লাজার সামনে অভিযান চালিয়ে ডিবির বন্দর-পশ্চিম বিভাগের একটি দল মহিউদ্দিনের কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর আগেও তাঁর কাছ থেকে একই মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ১৪ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়।
পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মহিউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়াঘরে অভিযান চালায় ডিবি। সেখানে জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি এবং এক হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ১৮ হাজার ৩০০ টাকা। বাসা থেকে একটি কাঁচের গ্লাসও উদ্ধার করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।