Web Analytics

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে। তেহরানের দশ দফা প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখবেন এবং দেশটির সভ্যতা ধ্বংস থেকে বিরত থাকবেন।

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই ঐতিহাসিক যুদ্ধবিরতি কেবল দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন যে, এটি লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও কার্যকর হবে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি দুই দেশের নেতৃত্বের বিচক্ষণতা ও দূরদর্শিতার প্রশংসা করেন এবং শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তাদের গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে সব বিরোধের চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।