Web Analytics

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম টানা পাঁচ দিন বন্ধ থাকবে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি। এর পর ২৩ অক্টোবর শুক্রবার এবং ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংকিং কার্যক্রমের বিরতি পাঁচ দিনে গড়াবে। ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার ব্যাংক খোলা রাখা হয়েছিল এবং সেদিন সাধারণ কর্মদিবসের মতো কার্যক্রম পরিচালিত হয়।

সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সেবা চালু থাকবে। বন্দর ও কাস্টমস এলাকায় প্রয়োজনীয় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় দুই শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।