Web Analytics

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসের সামনে সড়কের কাছে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির জেলা সহসভাপতি হাজিক মোহাম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। শুক্রবারের ওই ঘটনায় তিনি উত্তরপ্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির নেতাদের বৈঠকে যোগ দিতে সার্কিট হাউসে গিয়েছিলেন।

ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ও ২৯২ ধারায় মামলা করা হয়েছে, যা জনসাধারণের চলাচলের পথে বাধা বা বিপদ সৃষ্টি এবং জনদুর্ভোগের সঙ্গে সম্পর্কিত। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের জুনিয়র প্রকৌশলী অনিল কুমার অভিযোগ করেন, উসমান সার্কিট হাউসের ফটকের কাছে গাড়ি থামিয়ে মাটিতে নামাজ পড়েন এবং এতে যান চলাচল ব্যাহত হয়। পার্ক করা একটি গাড়ির সামনে তাকে নামাজ পড়তে দেখা যায় এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উসমান অভিযোগ অস্বীকার করে বলেন, তার চালক সার্কিট হাউসের পার্কিং এলাকায় এসইউভি রাখেন এবং তিনি গাড়ির সামনে নামাজ পড়েন; তাই যান চলাচলে বাধার প্রশ্ন নেই। তার দাবি, সে সময় কেউ আপত্তিও করেননি। এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।