Web Analytics

মুসলিম মার্কিন জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নর্থ ডাকোটার ৫২ বছর বয়সী বাসিন্দা প্যাট্রিক হারলান ডাইরুডের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা হয়েছে। হুমকির লক্ষ্য ছিলেন কংগ্রেস সদস্য ইলহান ওমর, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, গত নভেম্বরের মাঝামাঝি একটি অলাভজনক গবেষণা সংস্থা কয়েকজন কর্মকর্তাকে হত্যার আহ্বান জানানো একটি অ্যাকাউন্ট শনাক্ত করে। পরে সেটি এফবিআইয়ের জাতীয় হুমকি মোকাবিলা কেন্দ্রে জানানো হয়। এফবিআইয়ের হলফনামায় পোস্টগুলোতে কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি, মুসলিমবিদ্বেষী গালিগালাজ এবং যুক্তরাষ্ট্রে থাকলে বিপদের সতর্কতার কথা বলা হয়েছে।

তদন্তকারীরা জানান, অন্য একটি পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগের দুই কর্মকর্তার প্রসঙ্গ টেনে নিরাপত্তা হেফাজত থেকে একজন কর্মকর্তাকে সরিয়ে হত্যার সুযোগ তৈরির আহ্বান জানানো হয়। এক্সের তথ্য, ফোন রেকর্ড ও ইন্টারনেট সেবাদাতার নথি বিশ্লেষণ করে অ্যাকাউন্টটির সঙ্গে ডাইরুডের সম্পর্ক পাওয়া যায় বলে অভিযোগ। তার বিরুদ্ধে অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে হুমকিমূলক বার্তা পাঠানো এবং একজন ফেডারেল কর্মকর্তাকে হুমকির অভিযোগ আনা হয়েছে। কেয়ার তদন্ত ও জবাবদিহির উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।