Web Analytics

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে এসব গ্রেপ্তার হয়। একই সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৯৮২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৭৮ জন রয়েছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬৩ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্য দেশের নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৮০৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৩৮৬ জনকে টিকিট ও অন্যান্য ব্যবস্থা সম্পন্ন করতে পাঠানো হয়েছে। অবৈধভাবে দেশত্যাগের চেষ্টায় ৩৮ জন এবং অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করা হয়। বর্তমানে ৩১ হাজার ৯২২ বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।