Web Analytics

অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে টাঙ্গাইলের নাগরপুরে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সহকারী একান্ত সচিব আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদুল আউয়াল গত ১১ অক্টোবর নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন। ওই সফরের জন্য ৮ অক্টোবর খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচি জারি হয়েছিল। তবে এপিএসের এই সফরের বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম আগে থেকে অবগত ছিলেন না।

বিষয়টি জানার পর খাদ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং পরে আবদুল আউয়ালকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একই দিন জারি করা পৃথক আদেশে মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আফরোজা খানম দায়িত্বে থাকা বা তাঁকে এপিএস পদে বহাল রাখতে ইচ্ছুক থাকা পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।