Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আন্তর্জাতিক পক্ষগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো সংঘাত চায় না। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফিদান বলেন, ওয়াশিংটন ও তেহরানের বিরোধের ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে এবং এ প্রণালিকে ঘিরে চলমান সংকট দ্রুত সমাধান করা দরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা কোন দিকে মোড় নেয় এবং তা নতুন সংঘাত সৃষ্টি করে কি না, তা নিয়ে সবার মধ্যে উদ্বেগ ও কৌতূহল রয়েছে।

তুরস্কের এই শীর্ষ কূটনীতিক বলেন, বৈঠকে উপস্থিত প্রায় সব দেশ একমত হয়েছে যে নতুন কোনো সংঘাত এড়ানো উচিত। তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি সামাল দিতে কূটনীতিকে সব সময় সুযোগ দেওয়া প্রয়োজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।