Web Analytics

আলেম, লেখক ও গবেষক তাহমিদুল মাওলা বলেছেন, একসাথে চার বিয়ে করা সুন্নাত নয় এবং এটি সওয়াবের কাজও নয়। সাম্প্রতিক এক ভিডিওতে তিনি বলেন, একাধিক স্ত্রী রাখা ইসলামে শর্তসাপেক্ষে জায়েজ হলেও এটি উৎসাহিত বা পুরস্কৃত কাজ নয়।

তিনি ব্যাখ্যা করেন, ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী যার একাধিক স্ত্রী আছে, তাকে সকল স্ত্রীর সঙ্গে সমতা বজায় রাখতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যদি কেউ এক স্ত্রীর কাছে সাত দিন থাকেন, তবে অন্য স্ত্রীর কাছেও সমান সময় থাকতে হবে। নবী (সা.)-এর জীবনের দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ অবস্থাতেও নবী (সা.) পালাক্রমে সংশ্লিষ্ট স্ত্রীর ঘরে অবস্থান করতেন।

তাহমিদুল মাওলার বক্তব্যে বহুবিবাহ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা হয়েছে, যেখানে ন্যায় ও সমতার গুরুত্বকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।