Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানে আবার হামলা চালাতে পারে। জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে কঠোর হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালির কাছে ইরানের নতুন সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে।

বুধবার ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১০৮ জন আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত চারজন নিহত হন, যাদের মধ্যে চার বছরের একটি শিশুও ছিল।

জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক ও জর্ডানসহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, হামলায় নিহত বেসামরিক মানুষ ও তাদের স্বজনদের দুর্ভোগ বাস্তব। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি হামলার জন্য প্রস্তুত এবং যেকোনো সময় তা চালাতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।