Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন। বুধবার দুপুরে তিনি বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিনসহ বনানী ও গুলশান থানার নেতাকর্মীরা।

ডা. শফিকুর রহমান নিহত সেনা সদস্যদের দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পরিকল্পিতভাবে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৭৪ জনকে হত্যা করেছে। নিহতদের পরিবারের প্রতি তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান।

তিনি সরকারের কাছে দাবি জানান, বিডিআর তদন্ত কমিশনের প্রতিবেদনে দোষীদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।