Web Analytics

রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে সোমবার, ১২ অক্টোবর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ছোট কাটারায় এসি মসজিদের পাশে ভবনটির অবস্থান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ২ মিনিটে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে। এরপর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টা ২২ মিনিটে পৌঁছে নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস স্টেশন থেকে মনজুর খান প্লাজার দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দোকানটির ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।