Web Analytics

নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হন, যাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী ভ্যানটিকে বালুবাহী ট্রাকটি ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে। নিহতরা হলেন নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই শিশু সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)। দুর্ঘটনার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। ট্রাকচালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।