Web Analytics

বিলিয়ন ডলার আত্মসাৎ ও প্রতারণার মামলায় চীনা ধনকুবের গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। একসময় চীনের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত গুও ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। নিউইয়র্কের বিচারক অ্যানালিসা টরেস রায়ে বলেন, গুও গণতন্ত্রপন্থী সমর্থকদের শোষণ করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন এবং সেই অর্থ বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করেছেন।

গুও, যিনি মাইলস গুও ও হো ওয়ান কোয়োক নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রে এসে চীনা কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক হিসেবে পরিচিতি পান। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি অনুসারীদের কাছ থেকে একশ কোটি ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেন, যা চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে ব্যবহারের কথা ছিল। কিন্তু সেই অর্থ দিয়ে তিনি প্রাসাদ, ল্যাম্বরগিনি গাড়ি ও বিলাসবহুল ইয়ট কেনেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

গুও অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সংগৃহীত অর্থ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যয় করা হয়েছে। তার সহযোগী ও ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননও তার সঙ্গে চীনবিরোধী প্রচারণায় যুক্ত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।