বরিশালের মুলাদী উপজেলার বালিয়াতলী গ্রামে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন (২৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে আল আমিনের সঙ্গে নোমান, আজিজুল ও সাহাবুদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আল আমিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।