Web Analytics

ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দেব প্রণালির প্রবেশমুখে কৌশলগত পেরিম দ্বীপে পৌঁছেছে বলে শুক্রবার রয়টার্সকে জানিয়েছে ইয়েমেন সরকারের চারটি সূত্র। একই সময়ে ইরাক থেকে আসা বলে দাবি করা ড্রোন হামলার পর সৌদি আরব গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করেছে, যা দেশটির তেল সরবরাহপথে নতুন চাপ তৈরি করেছে।

সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের দুটি সূত্র বলেছে, তাদের বাহিনী পেরিম থেকে সরে গেছে এবং হুথিরা দ্বীপের বিপরীতের লোহিত সাগর উপকূলীয় শহর ধুবাব দখল করেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সৌদি তেল রপ্তানির প্রধান বিকল্প পথ হয়ে ওঠে। সাম্প্রতিক মাসগুলোতে এতে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব, তবে ওয়াশিংটন সরাসরি পদক্ষেপে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার কথা বলেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলেছে, সৌদি অপরিশোধিত তেল সরবরাহ তিন দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।