Web Analytics

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের যে বক্তব্যের কথা বলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের কাছে অবিলম্বে ওই বক্তব্যের ব্যাখ্যা এবং বাংলাদেশে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর ফিরবে না—এমন অঙ্গীকার দাবি করেছেন।

নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর প্রধানের এমন বক্তব্য আইনের শাসন, মানবাধিকার ও নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রতি প্রকাশ্য অবজ্ঞার শামিল। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো অভিযুক্তকে গ্রেপ্তার করা, নিরপেক্ষ তদন্তে অভিযোগ প্রমাণ করা এবং স্বাধীন আদালতের বিচারের মুখোমুখি করা; আদালতের বাইরে হত্যার হুমকি দেওয়া নয়।

এবি পার্টি বলেছে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দমন-পীড়ন, গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিজ্ঞতা মানুষ দেখেছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি ও হত্যাকাণ্ডের স্মৃতিও এখনো রয়েছে বলে দলটি উল্লেখ করে। তাদের ভাষ্য, এ বক্তব্য পুলিশের প্রতি জনআস্থা পুনর্গঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং রাজনৈতিক সিদ্ধান্তে প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।