Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিই নন, তিনি একজন দার্শনিকও ছিলেন। শুক্রবার নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক চেতনার কবি এবং তার সাহিত্য সৃষ্টিশীলতার এক অনন্য দৃষ্টান্ত।

মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ পতিসরের কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারও কবির সেই চিন্তাধারাকে ধারণ করে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্রপ্রেমীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।