Web Analytics

ভোলার চরফ্যাশনে বেগম রহিমা ইসলাম কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শুধু ভালো ফল বা সনদ অর্জন শিক্ষার মূল উদ্দেশ্য নয়। প্রকৃত সুনাগরিক, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক মানুষ হয়ে ওঠাই শিক্ষার আসল সার্থকতা। শশীভূষণ থানাধীন কলেজ প্রাঙ্গণে শনিবার সকালে ‘নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষাবিদ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নবীনদের উদ্দেশে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কলেজজীবনের প্রতিটি মুহূর্ত ইতিবাচক কাজে লাগানো, নিয়মানুবর্তিতা বজায় রাখা এবং মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে আগামী দিনের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। আলোচনা সভার পর দ্বিতীয় পর্বে শিক্ষার্থী এবং ঢাকা ও বরিশাল থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।