Web Analytics

রাজধানীর মিরপুরে স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় টেলিভিশন অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন, আর আলভীর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম।

এর আগে ২৪ জুন আদালত আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ জুন আত্মসমর্পণের পর তার প্রথম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরে ডিবি পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে। মামলার অপর আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।

গত ১ মার্চ মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা করেন, যেখানে তিনি পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে আত্মহত্যার অভিযোগ আনেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।