Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গুমের তদন্তের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সভায় তিনি এ দাবি করেন। তাঁর বক্তব্যে গুমকে একটি রাষ্ট্রীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলা হয়, এ ধরনের অপরাধের প্রতিকারে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের তদন্ত প্রয়োজন।

গত সোমবার মন্ত্রিসভার ১৫তম বৈঠকে আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই সাপেক্ষে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়। প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে এই দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে দলটি।

আতাউর রহমান বলেন, প্রস্তাবিত আইনে ভালো কিছু ধারা থাকলেও সেগুলো কার্যকর করতে ঘটনাকে আগে গুম হিসেবে স্বীকৃতি দিতে হবে। পুলিশের হাতে তদন্তভার থাকলে সেটি নিশ্চিত হবে না এবং অপরাধটি অমীমাংসিত থেকে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সভায় দলের কয়েকজন যুগ্ম ও সহকারী মহাসচিবসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।