Web Analytics

নির্বাচনি জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির যন্তর মন্তরের কাছে সমাবেশ করতে গিয়ে শত শত বিক্ষোভকারী আটক হওয়ার পর রোববার মুক্তি পেয়ে দলটির নেতারা এ ঘোষণা দেন। তাঁদের বক্তব্য, কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, লড়াই সবে শুরু হয়েছে এবং পদত্যাগের আগে বিক্ষোভ থামবে না। নেতা সৌরভ দাস বলেন, আন্দোলন দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন।

আইনবিষয়ক দলের প্রধান রত্না সিং অভিযোগ করেন, আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর চলাফেরায় গোয়েন্দা নজরদারি ছিল। রাঙ্কা আটক অবস্থায় অভিজিৎ দীপকে দাদির মৃত্যুসংবাদ দেওয়ার পদ্ধতি নিয়ে অসন্তোষ জানান। এসএফআই নেত্রী আয়েশে ঘোষ বলেন, সংবিধান মেনেই তাঁরা রাস্তায় থেকে আন্দোলন চালাবেন; তিনি বিজেপি-সংশ্লিষ্ট ডানপন্থী গোষ্ঠীর হামলার সুযোগ দেওয়ার অভিযোগও করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।