Web Analytics

দেশের শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ সম্পত্তি হস্তান্তর আইনের সাম্প্রতিক সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে। শনিবার সংগঠনটির কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় এ দাবি ওঠে। চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশোধিত বিধানকে হেবা-সংক্রান্ত ইসলামি শরিয়াহর নীতির সঙ্গে সাংঘর্ষিক বলা হয়।

সংশোধিত বিধান অনুযায়ী, স্থাবর সম্পত্তি হেবা বা দানের মাধ্যমে হস্তান্তরের পরও দাতা জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগ, ব্যবহার ও দখলের অধিকার রাখতে পারবেন। পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদি ও নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যে হস্তান্তরের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে নিবন্ধিত দলিলে দাতার ভোগদখলের অধিকার স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

কমিটির মতে, শরিয়াহতে হেবা স্বতন্ত্র সম্পত্তি হস্তান্তর পদ্ধতি, আর মিরাস কার্যকর হয় মৃত্যুর পর নির্ধারিত উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের মাধ্যমে। তারা আইনটি পুনর্বিবেচনা ও বাতিলের আহ্বান জানায় এবং হেবা, উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তি আইন প্রণয়ন বা সংশোধনে আলেম-উলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।