আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। হালনাগাদের পর দেশে মোট নিবন্ধিত ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার। নতুন তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন। আখতার আহমেদ জানান, এই তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হবে।
সর্বশেষ ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তখন পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৬৭ জন। নতুন তালিকায় ইসির দেওয়া তিনটি শ্রেণিতেই ভোটার সংখ্যা বেড়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।