Web Analytics

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের আক্রমণ কারো জন্যই সুফল বয়ে আনবে না এবং উত্তেজনা কমাতে সংলাপই একমাত্র পথ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে ইরান উপসাগরীয় ও প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অঞ্চলের জ্বালানি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আল-খুলাইফি বেসামরিক অবকাঠামোর ওপর বিস্তৃত হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বর্তমান পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।

কাতারের সার্বভৌমত্বের ওপর ‘অযৌক্তিক ও জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।