Web Analytics

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার অধীনে স্টেট শিক্ষা বোর্ড স্কুলে ইসলাম ও আরব স্টাডিজ পড়ানোর জন্য পাঠ্য কারিকুলাম তৈরি করবে। ১ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কার্যকর হওয়া আইনটি একটি বড় বিলের অংশ হিসেবে যুক্ত করা হয়। বোর্ড তৈরি করা কারিকুলাম স্থানীয় স্কুল বোর্ডগুলোর কাছে সরবরাহ করবে এবং স্কুলগুলোকে এসব বিষয় পড়াতে উৎসাহিত করা হবে।

তবে ইসলাম ও আরব স্টাডিজের এই কারিকুলাম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা স্কুলগুলোর জন্য বাধ্যতামূলক নয়। কোনো স্কুল চাইলে স্টেটের প্রস্তুত করা কারিকুলাম ব্যবহার করে বিষয়গুলো পড়াতে পারবে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেন, এর অর্থ আগামী বছর সব স্কুলে আরবি বা ইসলামিক স্টাডিজ চালু হবে না।

কানেকটিকাটে এর আগে আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সচেতনতা বিষয়ে একই ধরনের কারিকুলাম তৈরির বিধান ছিল। একই বিলের আরেক ধারায় সরকারি স্কুলে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় ১৫ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের কথাও বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।