Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খোলা রাখতে মিত্রদের সহায়তা চাইলেও তা পাননি। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ রুট পাহারায় সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া ও জাপান। অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং জানিয়েছেন, তারা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাবেন না। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার জন্য অস্ট্রেলিয়া ইতিমধ্যে বিমান সরবরাহ করছে, বিশেষ করে ওই অঞ্চলে অস্ট্রেলিয়ানদের উপস্থিতি বিবেচনায়।

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি পার্লামেন্টে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের ট্যাংকার পাহারায় নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই। তিনি আরও জানান, জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা সম্ভব, তা তারা পরীক্ষা করছে। অন্যদিকে, ফ্রান্স জানিয়েছে যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক মিশনের মাধ্যমে জাহাজ পাহারার বিষয়টি বিবেচনা করবে। জার্মানি এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করে জানিয়েছে, তারা সরাসরি এই যুদ্ধে অংশ নিতে চায় না।

ইরান কার্যকরভাবে সংকীর্ণ এই জলপথ অবরোধ করে রেখেছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।