Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং-বিষয়ক একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। রোববার (১২ জুলাই) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষারকে আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন দলের গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও সুসংহত, কার্যকর ও যুগোপযোগী করতে এই উপ-কমিটির অনুমোদন দেন। কমিটিতে বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাহসীন রিয়াজ, জয়নাল আবেদীন শিশির, ইয়াসির আরাফাত, মাহবুব আলম, আবদুল্লাহ আল মামুন, শাহাদাত হোসেন, আবু সুফিয়ান রায়হান, যাবের বিন নূর ঐশি আলম পৃথ্বী ও সজীব ওয়াফি।

নতুন এই উপ-কমিটি এনসিপির প্রচার ও ডিজিটাল যোগাযোগ কার্যক্রমকে আরও আধুনিক ও সমন্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।