দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবারের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। এতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গত সোমবার থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু করার তারিখ ঘোষণা করেনি, ফলে শিক্ষার্থীরা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।