Web Analytics

এশিয়ান গেমসের তৃতীয় দিনে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে কাবাডি থেকে। সকালে দক্ষিণ কোরিয়াকে এবং বিকেলে চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ জোড়া জয় পেয়েছে। তবে অন্য কয়েকটি ডিসিপ্লিনে বাংলাদেশের দিনটি হতাশাজনক ছিল।

ব্যাডমিন্টনে আয়মান ইবনে জামান, গৌরব সিংহ ও আল আমিন জুমার এককে সরাসরি ৩-০ ব্যবধানে হেরেছেন। এতে বাংলাদেশের দুই জুটির দ্বৈতের ম্যাচে নামা হয়নি। জার্সি নিয়ে আলোচনায় থাকা আয়মান ইউনেক্সের সঙ্গে কথা বলে নতুন জার্সির ব্যবস্থা করেছেন। কারাতে পুরুষদের ৬৭ কেজিতে মনিরুল ইসলাম কাতারের ইয়ামান আলনাতশেহরের কাছে ৮-৩ পয়েন্টে এবং নারী ৬১ কেজিতে হুমায়রা আক্তার অন্তরা কাজাখস্তানের কানায় আসেলের কাছে ৯-১ পয়েন্টে হেরেছেন।

টেবিল টেনিসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের তিন নারী খেলোয়াড়ই ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছেন। ১০ মিটার এয়ার রাইফেলে অর্ণব শারার লাদিফ, রবিউল ইসলাম ও রাব্বি হাসান মুন্না ফাইনালে উঠতে পারেননি। নারী হকিতে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে, আর জিমন্যাস্ট রাজীব চাকমাও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।