Web Analytics

ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন এবং ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সোমবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নিজস্ব সূত্রের বরাতে জানায়, দিল্লিসহ বিভিন্ন স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, আহতদের মধ্যে দিল্লি পুলিশ ও নিরাপত্তায় নিয়োজিত আধাসামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পাওয়া অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা এফআইআর দায়ের করা হচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।

দিল্লিতে এই সহিংসতা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার দায় নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।