Web Analytics

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত বুধবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে এবং পরীক্ষার ফি ৩৫০ টাকা ৫ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ৯ হাজার ৭০৮টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি পদে নিয়োগ দেওয়া হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০ নম্বর এমসিকিউ, ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে। সম্ভাব্য পরীক্ষার তারিখ ১৮ এপ্রিল।

এনটিআরসিএ জানিয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যারের মাধ্যমে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হবে। পূর্বে আবেদনকারীদের ফি কর্তনপূর্বক ফেরতের প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।