Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষণা করেছেন, গাজীপুরের পোশাক শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও মানসম্মত আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি গাজীপুরকে দেশের পোশাক শিল্পের রাজধানী হিসেবে উল্লেখ করে বলেন, এখানে লাখ লাখ শ্রমিকের আবাসন সংকট এখনও প্রকট। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজবাড়ি মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টস শিল্পের পাশাপাশি নতুন শিল্পখাত গড়ে তোলা হবে, যেখানে নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও জানান, যানজট নিরসনে রেল ওভারপাস নির্মাণ এবং নারী শ্রমিকদের সন্তানদের নিরাপত্তার জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি খাল খনন, নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি গত ১৫–১৬ বছরের ভোট ডাকাতির অভিযোগ তুলে বলেন, গাজীপুরবাসী এবার আর তা হতে দেবে না। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।