Web Analytics

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর দেশীয় মূল্য দাঁড়ায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি, ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।